ঢাকাFriday , 24 February 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

লামায় ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১

Link Copied!

arrestবান্দরবান প্রতিনিধি : বান্দরবানের লামা উপজেলার পৌর এলাকায় এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মো. বাদশা (১৫) নামে এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
স্থানীয়রা জানায়, লামার শীলেরতুয়া এলাকার এক কন্যা শিশু (৫) বৃহস্পতিবার বিকেলে অন্যদের সঙ্গে লুকোচুরি খেলার সময় বাদশা ফুসলিয়ে তামাকখেতে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় শিশুটির চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে গেলে বাদশা পালিয়ে যায়। পরে এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে লামা থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন।
আরো জানা গেছে, মামলা দায়েরের পর বৃহস্পতিবার দিবাগত রাতে পৌরসভার পশ্চিম শীলেরতুয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। তবে কিশোর বাদশার বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা ও বানোয়াট বলে দাবি করেছে তার মা-বাবা।
লামা থানার অফিসার ইনচার্জ (ওসি)মো. আনোয়ার হোসেন শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে বাদশাকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন।