ঢাকাFriday , 24 February 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

Link Copied!

Accidentনিজস্ব প্রতিবেদক : রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। তারা হলেন- মোশাররফ হোসেন (২৮) ও আবু তাহের (৮২)। শুক্রবার সকালে উত্তরা বিজিবি মার্কেট ও তিন নম্বর সেক্টরে এ দুর্ঘটনা দুটি ঘটে। পরে তাদের লাশ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসাপাতল মর্গে নিয়ে পাঠানো হয়েছে।
উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক মো. মামুন, নিহত মোশাররফ গাড়ির হেলপার। আজ সকালে উত্তরা এলাকার বিজিবি মার্কেটের সামনে রাস্তা পারাপার হওয়ার সময় একটি অজ্ঞাত বাস ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার বাড়ি ময়মনসিংহের ইটখোলায়।
তিনি বলেন, আবু তাহের সকাল ১১টার দিকে নামাজ পড়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হন। তিনি উত্তরা এলাকার তিন নম্বর সেক্টরের দুই নম্বর রোডে এলে একটি প্রাইভেটকার তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতদের লাশ ঢামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান মামুন।