ঢাকাThursday , 23 February 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহীতে জেএমবি সদস্য কারাগারে

Link Copied!

Arestরাজশাহী প্রতিনিধি : জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবির) এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে রাজশাহীর চারঘাট থানা পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। তার নাম মজনুর রহমান ওরফে বল্টু (৩৪)।
এর আগে বুধবার দিবাগত রাত ৮টার দিকে রাজশাহী নগরীর নিউ গভ. ডিগ্রি কলেজ এলাকা থেকে জেলা গোয়েন্দা পুলিশের সহায়তায় চারঘাট থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।
বল্টু জেলার বাগমারা উপজেলার পলাশী গ্রামের মৃত ছাবের আলীর ছেলে। তার বিরুদ্ধে চারঘাট ও বাগমারা থানায় সন্ত্রাসবিরোধী আইনে একাধিক মামলা রয়েছে।
চারঘাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) উপ-পরিদর্শক মনিরুল ইসলাম বলেন, জেএমবির সক্রিয় সদস্য বল্টু সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে যাওয়ার পরিকল্পনা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।