ঢাকাWednesday , 22 February 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীতে গ্যাসের আগুনে দগ্ধ ৫

Link Copied!

DMCHনিজস্ব প্রতিবেদক : রাজধানীর ডেমরায় একটি চায়নিজ রেস্টুরেন্টে আগুনে ৫ জন দগ্ধ হয়েছে। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
বুধবার সকালে রেডচিলি চায়নিজ রেস্টুরেন্টে এ ঘটনা ঘটে। গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে জানা গেছে।
হাসপাতাল ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৭টার দিকে রেডচিলি চায়নিজ রেস্টুরেন্টে রান্না করতে যান বাবুর্চি। এ সময় আকষ্মিক পুরো রান্না ঘরে আগুন ছড়িয়ে পড়ে। এতে বাবুর্চি মো. ফারুক (৪২), বিল্লাল হোসেন (৫০), হারুনার রশিদ (৪০), চান মিয়া (৩০) ও বাবুর্চির আরেক সহযোগী আগুনে দগ্ধ হন।
হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক সার্জন পার্থ শঙ্কর পাল রাইজিংবিডিকে বলেন, ৫ জনের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের শরীরের অনেকখানি পুড়ে গেছে।
ফায়ার সার্ভিস প্রাথমিক তদন্তে জানিয়েছে, গ্যাসের চুলার লাইনে ত্রুটি থাকায় এ অগ্নিকাণ্ড ঘটে।