ঢাকাWednesday , 22 February 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত

Link Copied!

armsকুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার বুড়িচংয়ে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আবুল কালাম আজাদ (৩৮) নামে এক জুয়েলারি ব্যবসায়ী নিহত হয়েছেন। মঙ্গলবার রাত ৯টার দিকে জেলার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের চড়নল-লড়িবাগ রাস্তার পাশে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুইজন আহত হয়েছেন।
আজাদ জেলার দেবিদ্বার উপজেলার বেগমাবাদ গ্রামের জমির আলীর ছেলে এবং দেবিদ্বার এসএ সরকারি কলেজ রোডের মমতা জুয়েলারির মালিক।
বুড়িচং থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার বড়ুয়া স্থানীয়দের বরাত দিয়ে জানান, আবুল কালাম আজাদ এবং তার দুই সহযোগী মিজান ও জামাল মোটরসাইকেলে বাড়ি যাচ্ছিলেন। চড়নল-লড়িবাগ রাস্তার পাশে পৌঁছালে দুর্বৃত্তরা তাদের ওপর হামলা করে। এ সময় ছুরিকাঘাতে ঘটনাস্থলেই ব্যবসায়ী আজাদ নিহত হন। এ সময় তাদের মোটরসাইকেল, টাকা-পয়সা ও মোবাইল ফোন লুটে নেওয়া হয়।