ঢাকাWednesday , 22 February 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নরসিংদীতে বড় ভাইয়ের হাতে ৩ ভাই-বোন খুন

Link Copied!

MARDERনরসিংদী প্রতিনিধি : নরসিংদীতে বড় ভাইয়ের হাতে তিন ভাই-বোন খুন হয়েছে। মঙ্গলবার গভীর রাতে সদর উপজেলার আলোকবালী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো ওই গ্রামের আবুল কালাম মিয়ার মেয়ে মারজিয়া (৬), মরিয়ম (৮) ও ছেলে ইয়াছিন (১০)। বুধবার ভোরে অভিযুক্ত রুবেলকে (২৩) এলাকাবাসী আটক করে পুলিশে সোপর্দ করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রুবেল হত্যার কথা স্বীকার করেছেন।
নরসিংদী সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি-তদন্ত) সালাউদ্দিন বলেন, পারিবারিক বিরোধের জের ধরে আলোকবালী গ্রামের আবুল কালাম মিয়ার বড় ছেলে রুবেল মিয়া তার ছোট ভাই ইয়াসিন, ছোট বোন মরিয়ম ও মাহিয়াকে শ্বাসরোধে হত্যা করেন। এতে বাধা দিতে এলে রুবেল তার আরেক ভাই আতিকুরকে কুপিয়ে আহত করেন। এ ঘটনার পর বুধবার ভোরে অভিযুক্ত রুবেলকে এলাকাবাসী আটক করে পুলিশে সোপর্দ করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাদের গলাটিপে হত্যা করা হয়েছে।