ঢাকাTuesday , 21 February 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ডুমুরিয়ায় কলেজছাত্রের লাশ উদ্ধার

Link Copied!

deadখুলনা প্রতিনিধি : খুলনার ডুমুরিয়ায় সুদর্শন রায় (২২) নামে এক কলেজছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার মৃজাপুর গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, এলাকাবাসীর খবরের ভিত্তিতে মৃজাপুরের মহিতোষ মহলদারের বাড়ির দক্ষিণ পাশের খালের পাড় থেকে সুদর্শনের লাশ উদ্ধার করা হয়।
সুদর্শন খুলনার সুন্দরবন কলেজের তৃতীয় বর্ষের ছাত্র। তিনি পার্শ্ববর্তী বটিয়াঘাটা উপজেলার বুনরাবাদ গ্রামের শুকুমার রায়ের ছেলে। ছোটবেলা থেকে তিনি ডুমুরিয়ার বড়ডাঙ্গা গ্রামে মামা শ্যামল মন্ডলের বাড়িতে বড় হয়েছেন।
এ ব্যাপারে জানতে চাইলে ডুমুরিয়া থানার ওসি (তদন্ত) মঞ্জুরুল আলম জানান, নিহতের পিঠে আঘাতের চিহ্ন রয়েছে এবং ডান কান দিয়ে রক্ত বেরুচ্ছে। পুলিশের ধারণা প্রেমঘটিত ব্যাপারে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।