ঢাকাTuesday , 21 February 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাংলা ভাষা প্রাণের অংশ : আইরিন তানি

Link Copied!

Lipiবিনোদন প্রতিবেদক : ভাষা একটি জাতির ঐহিত্য-ইতিহাসের বাহক। বাংলা ভাষার সাথে জড়িয়ে আছে সংগ্রামের ইতিহাস। যে ইতিহাস রক্তের স্বাক্ষর বহন করে। একজন শিল্পীর সেই ভাষার প্রতি দরদ থাকবে এটাই তো স্বাভাবিক। সেই ভাষাকে সমুন্নত রাখার প্রয়াস থাকবে তা পরম সত্য। এই সত্যকে হৃদয়ে লালন করার কথা জানান মডেল-অভিনেত্রী আইরিন তানি।
২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দেশে দেশে পালিত হয় দিনটি। বাঙালি গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন ভাষা শহীদদের। স্কুল শিক্ষার্থীরাও অংশ নেন শ্রদ্ধা নিবেদনে। দিন বদলায় আর বদলাতে থাকে শহীদ দিবস পালনের প্রকৃত মানে। স্কুলে শিক্ষার্থী থাকাকালীন শহীদ দিবস পালনের কথা স্মরণ করে আইরিন তানি জানান, চট্টগ্রাম পোর্ট হাইস্কুলে পড়াশোনা করেছেন তিনি। আর সেই সুবাদে ছিলেন চট্টগ্রামে। স্কুলে পড়াকালীন বুঝতেন ২১ ফেব্রুয়ারি মানে অনেক ফুল-জোগাড় করতে হবে। প্রয়োজনে ফুল চুরি করতে হবে। সেই জন্য অনেকবার ফুল চুরিও করেছেন তিনি। মায়ের মুখে অনেক বকুনিও শুনতে হয়েছে। কিন্তু আইরিন জানতেন শহীদ মিনারে ফুল দিতে হবে। প্রভাত ফেরিতে যেতে হবে। এই দিন স্কুলে সমবেত জাতীয় সংগীত গাইতে হবে। বড় হওয়ার সাথে সাথে শহীদ মিনার হয়ে উঠেছে পরম শ্রদ্ধার জায়গা। জাতীয় সংগীত হয়েছে প্রাণের গীত। বাংলা ভাষা হয়েছে প্রাণের অংশ। এই অভিনেত্রী জানালেন, এবার একুশে ফেব্রুয়ারিতে তিনি নেপাল থাকবেন। শুটিংয়ে অংশ নিতে দেশের বাইরে থাকবেন তিনি। দেশ থেকে দূরে থাকছেন সত্য তবে ‘বাংলা ভাষা’ তার নিঃশ্বাসে নিঃশ্বাসে বাস করবে। প্রতিটি সংলাপ যে ভাষাতে দেন, সেই ভাষার মর্যাদা রক্ষার্থে জীবন উৎসর্গ করেছেন যারা তাদেরকে স্মরণ করবেন শ্রদ্ধাভরে।
আইরিন অভিনীত প্রথম চলচ্চিত্র ‘বিদ্রোহী পদ্মা। ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত এই চলচ্চিত্রটি পরিচালনা করেছিলেন বাদল খন্দকার। আইরিন কাজ করছেন টিভি নাটকেও। তার অভিনীত উল্লেখযোগ্য নাটক হলো- ‘লংমার্চ’, ‘রেড সিগন্যাল’, ‘শর্টকাট’, ‘মুদ্রাদোষ’, ‘একদা এক বাঘের গলায় হাড় ফুটিয়াছিল’, ‘কাহিনি সংক্ষেপ’ প্রভৃতি।