ঢাকাMonday , 20 February 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে ১৭৩৫ বোতল ফেনসিডিল উদ্ধার

Link Copied!

fenciচট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদারহাট এলাকায় অভিযান চালিয়ে ১৭৩৫ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে র‌্যাব-৭। সোমবার র‌্যাব-৭ এর স্কোয়াড্রন লিডার শাফায়াত জামিলের নেতৃত্বে অভিযান চালিয়ে এই ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় মোহাম্মদ আলম (২৭) নামে এক যুবককে আটক করা হয়েছে।
র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মিমতানুর রহমান জানান, সকালে কুমিল্লা থেকে ফেনসিডিল নিয়ে একটি বিলাসবহুল প্রাইভেটকার চট্টগ্রামের দিকে যাচ্ছিল। ফৌজদারহাট ক্যাডেট কলেজের পাশে প্রাইভেটকারটিকে থামার সঙ্কেত দিলে তা অমান্য করে পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে প্রাইভেটকারটি আটক করা হয়। প্রাইভেটকার তল্লাশি করে ১৭৩৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ সময় গাড়িতে থাকা মোহাম্মদ আলমকে আটক করা হয়।