ঢাকাMonday , 20 February 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বরিশালে রিকশাচালকের লাশ উদ্ধার

Link Copied!

Dead Bodyবরিশাল প্রতিনিধি : বরিশাল নগরীর রূপাতলী থেকে শাহাদাৎ খান (৪০) নামে এক রিকশাচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে নগরীর ২৫ নম্বর ওয়ার্ডের গ্যাসটারবাইন এলাকার একটি ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়। শাহাদাৎ স্থানীয় খানবাড়ির মৃত সোহবাহান খানের ছেলে।
কোতোয়ালি থানার এসআই গোফরান উদ্দিন পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানান, শাহাদাৎ মানসিক প্রতিবন্ধী ছিলেন। ১৫ ফেব্রুয়ারি ঘর থেকে বের হয়ে নিখোঁজ হন শাহাদাৎ। সকালে বাড়ির পাশের ডোবায় তার লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে অর্ধগলিত অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।