ঢাকাSunday , 19 February 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কামরাঙ্গীরচরে নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

Link Copied!

deadনিজস্ব প্রতিবেদক : কামরাঙ্গীরচরের একটি বাসা থেকে মাকছুদা বেগম (৪৭) নামের এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মাকছুদা কামরাঙ্গীচর থানা আওয়ামী লীগের প্রাক্তন সাংগঠনিক সম্পাদক ফেরদৌস মোল্লার স্ত্রী।
রোববার বিকেলে ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
কামরাঙ্গীরচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিন ফকির রাইজিংবিডিকে বলেন, ‘রোববার ভোরে ওই নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মুত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’
হাসপাতাল সূত্রে জানা গেছে, কামরাঙ্গীরচর চান মসজিদের পাশে ফেরদৌস মোল্লার ঘরের ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে আনা হয়।
ঘটনার দিন রাতে ছেলে নাঈমের সঙ্গে মা মাকছুদার ঝগড়া হয়। পরে অভিমানে মাকছুদা আত্মহত্যা করতে পারেন বলে পুলিশ প্রাথমিক তদন্তে ধারণা করছে।