ঢাকাSunday , 19 February 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এসআই জাহিদের জামিন নাকচ

Link Copied!

Policeনিজস্ব প্রতিবেদক : পুলিশ হেফাজতে নির্যাতনে জনির মৃত্যুর অভিযোগের মামলায় তৎকালীন পল্লবী থানার এসআই জাহিদুর রহমান জাহিদের জামিনের আবেদন নাকচ করে দিয়েছেন আদালত।
রোববার ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লার আদালতে জাহিদের জামিনের আবেদন করেন তার আইনজীবী ফারুক আহম্মেদ। শুনানি শেষে বিচারক তা নাকচ করে দেন।
এদিকে এদিন জাহিদের পক্ষে নিহত জনির ভাই এবং মামলার বাদী ইমতিয়াজ হোসেন রকিকে জেরা শেষ করেছেন তার আইনজীবীরা। অপর আসামিদের পক্ষে জেরার জন্য আদালত আগামী ১৩ মার্চ দিন ধার্য করেছেন।
গত বছর ১৭ এপ্রিল এ মামলায় এসআই জাহিদসহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।
মামলার অপর আসামিরা হলেন, একই থানার এসআই রাশেদুল ইসলাম ও এসআই কামরুজ্জামান মিন্টু এবং পুলিশের সোর্স রাশেদ ও সুমন।
পুলিশ হেফাজতে নির্যাতন করে জনিকে মারার অভিযোগে ২০১৪ সালের ৭ আগস্ট ঢাকা মহানগর দায়রা জজ আদালতে মামলাটি দায়ের করা হয়।
ওইদিন আদালত মামলাটি বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেন। গত বছর ১৭ ফেব্রুয়ারি মহানগর হাকিম মারুফ হোসেন বিচার বিভাগীয় তদন্ত শেষে পাঁচজনকে অভিযুক্ত করে প্রতিবেদন দাখিল করেন।