ঢাকাSunday , 19 February 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জুতার কারখানার আগুনে দগ্ধ ৪

Link Copied!

Fireনিজস্ব প্রতিবেদক : পুরান ঢাকার একটি জুতার কারখানায় আগুনের ঘটনা ঘটেছে। এ সময় চারজন দগ্ধ হলে তাদেরকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। রোববার এ ঘটনা ঘটে।
হাসপাতাল সূত্র জানায়, মো. আজিজুল (১৫), হাদিসুল ইসলাম (১২), সোহেল রানা (২০) ও কারখানার মালিক মোরসালিনকে (৩০) হাত-মুখ-পাসহ শরীরের বিভিন্ন স্থানে দগ্ধ অবস্থায় ভর্তি করা হয়।
আহতদের সঙ্গে আলাপে জানা গেছে, রোববার দুপুর দেড়টার দিকে বংশাল থানার শিক্কাটুলির নিচতলার জুতার কারখানায় আগুন জ্বলে ওঠে। এ সময় ভেতরে শ্রমিকরা কাজ করছিলেন। আগুন নেভানোর চেষ্টা করেন তারা। এরই মধ্যে আগুন বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। পরে দগ্ধদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
সিগারেট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।