ঢাকাSaturday , 18 February 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পতেঙ্গা বোট ক্লাবে নাচবেন আঁচল

Link Copied!

Acholবিনোদন ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রের এ প্রজন্মের চিত্রনায়িকা আঁচল আঁখি। এক মাস ধরে টানা ‘এক কোটি টাকা’ শিরোনামের সিনেমার শুটিং করছেন, যেন দম ফেলার ফুরসত নেই তার। কয়েক দিনের জন্য সিনেমাটির শুটিং বন্ধ রয়েছে। আর এই সুযোগে চট্টগ্রামের পতেঙ্গার বোট ক্লাবে নাচতে যাবেন তিনি। তবে সিনেমার দৃশ্যের প্রয়োজনেই বোট ক্লাবে নাচবেন বলে জানান এ চিত্রনায়িকা।
আঁচল অভিনীত ‘সুলতানা বিবিয়ানা’ শিরোনামের সিনেমাটি মুক্তির জন্য সকল প্রস্তুতি ইতিমধ্যে শেষ হয়েছে। চমক হিসেবেই সিনেমাটিতে ভিন্নধারার একটি গান যুক্ত হতে যাচ্ছে। এ গানের শুটিং হবে পতেঙ্গার বোট ক্লাবে।
ভার্সেটাইল মিডিয়া প্রযোজিত এ সিনেমায় আঁচলের বিপরীতে অভিনয় করছেন চিত্রনায়ক বাপ্পি চৌধুরী। পরিচালনা করছেন হিমেল আশরাফ। গানের শুটিংয়ের উদ্দেশ্যে আগামী ২১ ফেব্রুয়ারি পতেঙ্গা যাবে শুটিং ইউনিট। আগামী ২২, ২৩, ও ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত গানটির দৃশ্যধারণের কাজ হবে বলে প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে।
‘আমাদের গল্প আমাদের সিনেমা’ স্লোগান নিয়ে নির্মিতব্য এ সিনেমায় আঁচল-বাপ্পি ছাড়াও অভিনয় করছেন অমিত হাসান, শহীদুজ্জামান সেলিম, মামুনুর রশীদসহ অনেকে। রোমান্টিক একটি প্রেমের কাহিনি নিয়ে গড়ে উঠেছে সিনেমার গল্প। গল্প লিখেছেন ফারুক হোসেন।
যশোর, রাজবাড়ী, কুষ্টিয়া, ঝিনাইদহ, গাজীপুর, সোনারগাঁ, বান্দরবানসহ দেশের বিভিন্ন লোকেশনে সিনেমাটির দৃশ্যধারণের কাজ হয়েছে।
এ ছাড়া আঁচল অভিনীত ‘দাগ’ শিরোনামের সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে। আঁচল বর্তমানে ডিপজলের বিপরীতে ‘এক কোটি টাকা’ শিরোনামের সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন। সিনেমাটি পরিচালনা করছেন ছটকু আহমেদ।