ঢাকাSaturday , 18 February 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সেনবাগে অস্ত্রসহ সন্ত্রাসী আটক

Link Copied!

armsনোয়াখালী প্রতিনিধি : জেলার সেনবাগ উপজেলায় অস্ত্রসহ আফসার উদ্দিন (১৯) নামে এক সন্ত্রাসীকে আটক করেছে থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি এলজি ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
শনিবার বেলা ১১টার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের চৌধুরী টেক এলাকা থেকে তাকে আটক করা হয়।
আফসার উদ্দিন উপজেলার বীজবাগ ইউনিয়নের বীমনারায়ণপুর গ্রামের তোফায়েল আহাম্মেদের ছেলে।
সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুন অর রশিদ চৌধুরী আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোহাম্মদপুর ইউনিয়নের চৌধুরীর টেক এলাকা থেকে একটি এলজি ও দুই রাউন্ড গুলিসহ আফসার উদ্দিনকে আটক করা হয়েছে।
এ ব্যাপারে তার বিরুদ্ধে সেনবাগ থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।