ঢাকাThursday , 16 February 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এমন শরীর সহজে হয়নি

Link Copied!

Sana_Khanবিনোদন ডেস্ক : অভিনেত্রী সানা খান। ওয়াজা তুম হো সিনেমায় খোলামেলা চরিত্রে অভিনয় করে আলোচনায় এসেছেন তিনি। সাহসীভাবে নিজেকে উপস্থাপন করায় অনেকে তার সমালোচনা করেছেন। তবে এ অভিনেত্রী জানিয়েছেন, সিনেমাটির পর তার যে ইরোটিক ইমেজ তৈরি হয়েছে তাতে মোটেও বিচলিত বা বিরক্ত নন তিনি।
এ প্রসঙ্গে ভারতীয় একটি সংবাদমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে সানা খান বলেন, ‘আমি নিজেকে আবেদনময়ী দেখতে পছন্দ করি। এ জন্য আমি প্রতিদিন দুই ঘণ্টা শারীরিক কসরত করছি। যদিও ওয়াজা তুম হো সিনেমা করার পরও আমাকে এমন কিছু চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেয়া হচ্ছে যেগুলোতে অভিনয়ে দক্ষতা দেখানোর সুযোগ রয়েছে।’
তিনি আরো বলেন, ‘আবেদনময়ী মানেই শরীর প্রদর্শন নয়, এর অর্থ আপনি কতটা আকর্ষণ তৈরি করতে পারেন। আমি এমন অনেক মানুষকে চিনি যারা খোলামেলা না হলেও তাদের সব সময় আবেদনময়ী দেখায়। প্রকৃতপক্ষে আমি অনেক মোটা ছিলাম। আমার শারীরিক আবেদন নিয়ে যদি বলি, আমার এমন শরীর সহজে হয়নি। আমাকে অনেক কসরত করতে হয়েছে।’
পরবর্তী সিনেমা প্রসঙ্গে সানা খান জানান, টয়লেট : এক প্রেম কথা সিনেমায় তিনি অক্ষয় কুমারের প্রেমিকার চরিত্রে অভিনয় করছেন। তবে এ সিনেমায় খোলামেলা হয়ে হাজির হবেন না তিনি।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘না, এটি সম্পূর্ণ দেশি লুক। আমার মাথা থেকে পা পর্যন্ত ঢাকা থাকবে। আমার সাম্প্রতিক ইমেজ থেকে একটু ভিন্ন। এখানে আঞ্চলিক ভাব ফুটিয়ে তোলা হবে। তাই আমাকে ডিগ্ল্যাম হতে হচ্ছে।’