ঢাকাThursday , 16 February 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রথমবারের মতো রণবীর-আলিয়া

Link Copied!

Alia_Ranveerবিনোদন ডেস্ক : বলিউডের বর্তমান সময়ের জনপ্রিয় দুই অভিনয় শিল্পী রণবীর সিং ও আলিয়া ভাট। বিজ্ঞাপনের জন্য জুটি বাঁধলেও এবার বড় পর্দায় জুটি বাঁধবেন তারা।
ফারহান আখতার ও রিতেশ সিধওয়ানির ‘এক্সেল এন্টারটেইনমেন্ট’ এবং জয়া আখতারের ‘টাইগার বেবি’র যৌথ প্রযোজনায় গুল্লি বয় শিরোনামের একটি সিনেমা নির্মাণ করছেন জয়া আখতার। আর সিনেমাটিতে প্রথমবারের মতো জুটি বাঁধবেন রণবীর-আলিয়া। প্রকাশিত প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ভারতীয় একটি সংবাদমাধ্যম।
জানা গেছে, মুম্বাইয়ের দুই র‌্যাপার ডিভাইন ও নেইজিকে নিয়ে তৈরি হয়েছে গুল্লি বয় সিনেমার গল্প। ডিভাইন ও নেইজি দুজনই মুম্বাইয়ের প্রসিদ্ধ র‌্যাপ গায়ক। তাদের বেশির ভাগ গানই এই শহরকে ঘিরে। ডিভাইনের (আসল নাম ভিভিয়ান ফার্নান্দেজ) গাওয়া প্রথম জনপ্রিয় গান ‘ইয়ে মেরা বোম্বে’। তার পর তিনি গেয়েছেন ‘মেরি গোলি ম্যায়’, এ থেকেই সিনেমাটির নামকরণ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে র‌্যাপার নেইজির প্রথম গান ছিল ‘আফাত’। রণবীর দুই র‌্যাপারের একজনের ভূমিকায় অভিনয় করবেন। আগামী নভেম্বর থেকে সিনেমাটির শুটিং শুরু হবে।
এর আগে শোনা গিয়েছিল, সিনেমাটি রণবীরের বিপরীতে অভিনয় করবেন অভিনেতা সাইফ আলী খানের মেয়ে সারা খান। এমনকি রণবীর সিংয়ের জায়গায় বরুন ধাওয়ানের নামও শোনা যায়। কিন্তু শেষ পর্যন্ত রণবীর-আলিয়াকেই বেছে নিয়েছেন নির্মাতারা।
আলিয়া ভাট অভিনীত পরবর্তী সিনেমা বদ্রিনাথ কি দুলহানিয়া। সিনেমায় তার বিপরীতে অভিনয় করছেন বরুন ধাওয়ান। শশাংক খাইতান পরিচালিত সিনেমাটি মুক্তি পাবে আগামী ১০ মার্চ। অন্যদিকে বর্তমানে পদ্মাবতী সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত রণবীর সিং। সিনেমাটিতে আরো অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন ও শহিদ কাপুর। আগামী ১৭ নভেম্বর সিনেমাটি মুক্তির কথা রয়েছে।