ঢাকাThursday , 16 February 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রিভিউ কমিটিতে জমা ‘ডুব’

Link Copied!

doobবিনোদন প্রতিবেদক : জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী নির্মাণ করেছেন ডুব শিরোনামের সিনেমা। ভারত-বাংলাদেশের যৌথ প্রযোজনার এ সিনেমাটিতে হলিউড-বলিউড দুই পর্দার গুণী অভিনয়শিল্পী ইরফান খানের বিপরীতে দেখা যাবে বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশাকে। সিনেমাটির শুটিং সম্পন্ন করে এখন সেন্সর প্রিভিউ কমিটিতে জমা আছে।
গত ৬ ফেব্রুয়ারি ডুব সিনেমাটি সেন্সর প্রিভিউ কমিটিতে জমা দেয়া হয়েছে। খুব শিগগিরই এ সিনেমাটি সেন্সর বোর্ডে জমা দেয়া হবে বলে এর প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা যায়।
ডুব সিনেমার ইংরেজি নাম ‘নো বেড অব রোজেস’। সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করেছেন বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও ভারতের এসকে মুভিজ। সহ-প্রযোজক হিসেবে আছে ইরফান খানের প্রযোজনা প্রতিষ্ঠান আইকে।
ইরফান খান ও তিশা ছাড়াও এতে আরো অভিনয় করেছেন-নাদের চৌধুরী, রোকেয়া প্রাচী ও কলকাতার পার্নো মিত্র, ব্রাত্য বসুসহ অনেকে। সিনেমাটি বাংলাদেশ, ভারত ও নর্থ আমেরিকাতে একসঙ্গে মুক্তি দেয়ার পরিকল্পনা রয়েছে বলে জানা যায়।
ডুব সিনেমাটি ফারুকীর নির্মিতব্য তৃতীয় চলচ্চিত্র। জনপ্রিয় অভিনেত্রী তিশা এ পরিচালকের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ও টেলিভিশন সিনেমায় অভিনয় করেছেন। এছাড়া অনন্য মামুন পরিচালিত অস্তিত্ব ও শামীম আহমেদ রনি পরিচালিত রানা পাগলা সিনেমায় অভিনয় করেছেন তিনি।