ঢাকাThursday , 16 February 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহে ধর্ষণ মামলায় একজনের মৃত্যুদণ্ড

Link Copied!

courtনিজস্ব প্রতিবেদক : জেলার সদর উপজেলার চুরখাই গ্রামের শিশু সোনিয়া আক্তার (৭) ধর্ষণ ও হত্যা মামলায় রফিকুল ইসলাম কাজল নামের একজনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে এই রায় ঘোষণা করা হয়। ময়মনসিংহ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক মো. হেলাল উদ্দিন এই রায় ঘোষণা করেন।
রায় ঘোষণার সময় আসামি কাজল আদালতে উপস্থিত ছিল। রাষ্ট্রপক্ষে এই মামলা পরিচালনা করেন বিশেষ পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট কবীর উদ্দিন ভুইয়া। আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট বিশ্বনাথ পাল।
মামলা সূত্রে জানা যায়, ২০১২ সালে চুরখাই গ্রামের চান মিয়ার শিশু মেয়ে সোনিয়াকে একই গ্রামের আবু বকর সিদ্দিকের ছেলে কাজল ধর্ষণের পর হত্যা করে।