ঢাকাTuesday , 14 February 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের দল ঘোষণা

Link Copied!

indiaক্রীড়া ডেস্ক : অস্ট্রেলিয়ার বিপক্ষে চার ম্যাচ টেস্ট সিরিজ খেলবে ভারত। ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হবে এই সিরিজ। শেষ হবে ২৯ মার্চ। আজ মঙ্গলবার এই সিরিজকে সামনে রেখে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। অবশ্য বাংলাদেশের বিপক্ষে যে স্কোয়াড ছিল সেটাই তারা অপরিবর্তিত রেখেছে।
১৬ সদস্যের স্কোয়াড: বিরাট কোহলি (অধিনায়ক), মুরালি বিজয়, লোকেশ রাহুল, চেতেশ্বর পূজারা, আজিঙ্কা রাহানে, ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), রবীচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, ইশান্ত শর্মা, ভুবনেশ্বর কুমার, উমেশ যাদব, করুন নায়ার, জয়ন্ত যাদব, কুলদীপ যাদব, অভিনব মুকুন্দ ও হার্দিক পান্ডিয়া।
২৩ ফেব্রুয়ারি পুনেতে শুরু হবে প্রথম টেস্ট। এরপর ৪ মার্চ বেঙ্গালুরুতে হবে দ্বিতীয় টেস্ট। তৃতীয় টেস্ট শুরু হবে ১৬ মার্চ রাঁচিতে। আর সিরিজের চতুর্থ ও শেষ টেস্ট শুরু হবে ধর্মশালায় ২৫ মার্চ।