ঢাকাTuesday , 14 February 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এবার নিষিদ্ধ নাসির জামসেদ

Link Copied!

nasir-Jamsedক্রীড়া ডেস্ক: দুর্নীতি বিরোধী কোড ভাঙ্গায় শারজিল খান, খালিদ লতিফের পর পাকিস্তানের তৃতীয় ক্রিকেটার হিসেবে সব ধরনের ক্রিকেটে সাময়িক নিষিদ্ধ হয়েছেন নাসির জামশেদ। তবে পাকিস্তান সুপার লিগে খেলছিলেন না এই উদ্বোধনী ব্যাটসম্যান।
সীমিত ওভারের ক্রিকেটে এক সময়ে পাকিস্তান দলের নিয়মিত মুখ জামেশদ গতবারের মতো এবারও পিএসএলে কোনো দল পাননি। সোমবার এক বিবৃতিতে জামশেদকে নিষিদ্ধ করার খবর জানায় পিসিবি। এর আগে নিষিদ্ধ হওয়া ইসলামাবাদ ইউনাইটেডের দুই খেলোয়াড় শারজিল ও লতিফকে দেশে ফেরত পাঠানো হয়।
ইসলামাবাদের মোহাম্মদ ইরফান এবং করাচি কিংসের জুলফিকার বাবর ও শাহজাইব হাসানকে তদন্তের অংশ হিসেবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে তাদের কারোর ওপর সাময়িক নিষেধাজ্ঞা দেয়নি বোর্ড।
পিসিসি প্রধান শাহরিয়ান খান জানান, শারজিল, লতিফ ও জামশেদকে কারণ দর্শানোর নোটিশ পাঠাবেন তারা। শাহজাইব ও জুলফিকার নির্দোষ, তাদের খেলতে কোনো বাধা নেই। তবে ইরফান পাঠান পর্যবেক্ষনে রয়েছেন।