ঢাকাTuesday , 14 February 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বার্সার বিপক্ষে আজ থাকছেন না সিলভা

Link Copied!

silvaক্রীড়া ডেস্ক: উয়েফা চ্যাম্পিয়নস লিগের ম্যাচে আজ বার্সেলোনার বিপক্ষে মাঠে নামবে ফরাসি লিগ ওয়ান চ্যাম্পিয়ন প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)।
শক্তিশালী বার্সার বিপক্ষে গুরুত্বপূর্ণ এ লড়াইয়ে থাকছেন না পিএসজির ব্রাজিলিয়ান ডিফেন্ডার থিয়াগো সিলভা। গোড়ালির চোট পুরো সেরে না ওঠায় বার্সেলোনার বিপক্ষে মাঠে নামতে পারবেন না সিলভা। চোটের কারণে সোমবার দলীয় অনুশীলনেও থাকতে পারেননি পিএসজির নির্ভরযোগ্য তারকা ডিফেন্ডার সিলভা।
ফুটবল বিষয়ক ওয়েবসাইট গোল ডটকম জানিয়েছে, নিশ্চিতভাবে পিএসজি কোচ উনাই এমেরির ১৮ সদস্যের স্কোয়াডে থাকছেন না সিলভা। কেননা ফিটনেস পরীক্ষায় নিজেকে প্রমাণ করতে পারেননি তিনি।
সিলভার সঙ্গে আরেক ব্রাজিলিয়ান তারকা থিয়াগো মোত্তাকেও বার্সেলোনার বিপক্ষে পাচ্ছে না পিএসজি। আজ রাতে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে পিএসজির মাঠ পার্ক দেস প্রিন্সেসে বার্সেলোনাকে আতিথ্য দেবে ফরাসি ক্লাবটি। এরপর আগামী ৮ মার্চ ক্যাম্প ন্যুতে ফিরতি লেগে কাতালান ক্লাবটির বিপক্ষে খেলতে যাবে পিএসজি।