ঢাকাSunday , 12 February 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ধোনি-গিলক্রিস্টের পর মুশফিক

Link Copied!

musficস্পোর্টস ডেস্ক : আগের দিনেই অপরাজিত ৮১ রানের বীরোচিত ইনিংসে বাংলাদেশকে নির্ভরতা দিয়েছিলেন মুশফিকুর রহিম। আজ চতুর্থ দিনে সেটিকে সেঞ্চুরিতে রূপান্তর করে দলকেও টানলেন অধিনায়ক।
হায়দরাবাদ টেস্টের প্রথম ইনিংসে মুশফিকের ব্যাট থেকে এসেছে ১২৭ রান। এটি তার পঞ্চম টেস্ট সেঞ্চুরি। এই সেঞ্চুরিতে দারুণ এক কীর্তিও গড়েছেন বাংলাদেশ অধিনায়ক।
ভারতের মাটিতে টেস্ট সেঞ্চুরি করা মাত্র তৃতীয় উইকেটকিপার-অধিনায়ক মুশফিক। এই কীর্তি এতদিন ছিল কেবল মহেন্দ্র সিং ধোনি ও অ্যাডাম গিলক্রিস্টের।
ভারতের মাটিতে গিলক্রিস্টের টেস্ট সেঞ্চুরি আছে দুটি। ২০০১ সালে মুম্বাইয়ে ১২২ ও ২০০৪ সালে বেঙ্গালুরুতে ১০৪। এর মধ্যে বেঙ্গালুরু টেস্টে উইকেটকিপারের পাশাপাশি অস্ট্রেলিয়ার অধিনায়কও ছিলেন ‘গিলি’।
আর ধোনির টেস্ট ক্যারিয়ারের ছয় সেঞ্চুরির পাঁচটিই ভারতের মাটিতে। পাঁচটিতেই তিনি ছিলেন ভারতের উইকেটকিপার-অধিনায়ক।