ঢাকাFriday , 10 February 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাবা-মাকে দেখভাল না করলে বেতন কাটা

Link Copied!

Parentsআন্তর্জাতিক ডেস্ক : বৃদ্ধ বাবা-মাকে দেখভাল না করলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন থেকে টাকা কাটার প্রস্তাব দিয়েছেন অসমের অর্থমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। অসম বিধানসভায় গত মঙ্গলবার রাজ্য বাজেট পেশ করতে গিয়ে এই প্রস্তাব রাখেন তিনি।
বাজেট পেশের সময় অর্থমন্ত্রী বলেন, ‘বয়স্ক বাবা-মার দেখাশুনা করা প্রত্যেক নাগরিকের কর্তব্য। যদি কোনো সরকারি কর্মী তার বাবা-মাকে অবহেলা করেন, তা হলে তাদের দেখাশুনা সরকারের কর্তব্য। সে ক্ষেত্রে সেই কর্মীর বেতন থেকে টাকা কেটে বাবা-মাকে দেওয়া হবে।’
বয়স্ক বাবা-মার প্রতি সন্তানদের অবহেলার অভিযোগ অসমের একটি গুরুত্বপূর্ণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে। রাজ্যে বিজেপি সরকারের এই পদক্ষেপ বিভিন্ন মহলে প্রশংসা কুড়ালেও ভোট ব্যাংক বাঁচাতেই এই মরিয়া প্রচেষ্টা বলে অভিযোগ বিরোধীদের। বাজেটে পাঁচ লাখেরও বেশি কর্মচারীকে এক জোড়া করে খাদির পোশাক দেওয়ার কথাও ঘোষণা করা হয়েছে। বিরোধীদের অভিযোগ, এই পদক্ষেপও ভোটের দিকে তাকিয়েই।