ঢাকাThursday , 9 February 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রোহিঙ্গাদের দুর্দশার কথা শুনলেন ৩ দেশের হাইকমিশনার

Link Copied!

rohingaকক্সবাজার প্রতিনিধি : বাংলাদেশে নিযুক্ত তিনটি দেশের হাইকমিশনাররা কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন। এ সময় রোহিঙ্গরা তাদের দুঃখ দুর্দশার কথা জানান। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছান ব্রিটেনের হাইকমিশনার অ্যালিসন ব্লেক, কানাডার হাইকমিশনার বিনো পিয়েরে লারামি ও অস্ট্রেলিয়ার হাইকমিশনার মিজ জুলিয়া নিব্লেট।
পরে তারা রোহিঙ্গাদের দুঃখ-দুর্দশার কথা শোনেন। এর আগে সকাল সাড়ে ৯টার দিকে তারা উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্স, সকাল ১০টার দিকে কুতুপালং ক্যাম্পসংলগ্ন এসিএফ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। বুধবার রাতে কক্সবাজারের জেলা প্রশাসকের পক্ষের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী আবদুর রহমান এ তিন হাইকমিশনারের সঙ্গে মতবিনিময় করেন।
এদিকে গত ২৯ ও ৩০ জানুয়ারি উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শন করে কফি আনান কমিশনের তিন সদস্যের একটি প্রতিনিধিদল। ৩১ জানুয়ারি বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটসহ ৯ সদস্যের প্রতিনিধিদল উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করে।