ঢাকাThursday , 9 February 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এনডব্লিউপিতে অংশ নিচ্ছেন স্পিকার

Link Copied!

Spikarনিজস্ব প্রতিবেদক : ভারতের অন্ধ্র প্রদেশে অনুষ্ঠেয় ন্যাশনাল উইমেনস পার্লামেন্টে (এনডব্লিউপি) অংশ নিতে ঢাকা ত্যাগ করেছেন জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপারসন ড. শিরীন শারমিন চৌধুরী। বৃহস্পতিবার ঢাকা ত্যাগ করেছেন বলে সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, পুণে মায়ারস্ মিট স্কুল অব গভর্নমেন্ট, সিপিএ ও আইপিইউর সহযোগিতায় অন্ধ্র প্রদেশ লেজিসলেটিভ অ্যাসেম্বলি ও অন্ধ্র প্রদেশ সরকারের আয়োজনে ৯-১১ ফেব্রুয়ারি পর্যন্ত এ সম্মেলন অনুষ্ঠিত হবে।
স্পিকারের সফর সফরসঙ্গী হিসেবে আছেন সংসদ সদস্য বেগম সাগুফতা ইয়াসমিন। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্পিকারকে বিদায় জানাতে জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. মো. আবদুর রব হাওলাদারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা ছিলেন। স্পিকার সফর শেষে আগামী ১১ ফেব্রুয়ারি দেশে ফিরবেন বলে উল্লেখ করা হয়।