নিজস্ব প্রতিবেদক : হাইকোর্টে নিয়োগ পাওয়া ১০ অতিরিক্ত বিচারপতির মধ্যে আটজনকে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। এ বিষয়ে আইন মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। নিয়োগপ্রাপ্ত আটজন হলেন- বিচারপতি এস এম মজিবর রহমান, বিচারপতি আমির হোসেন, বিচারপতি খিজির আহমেদ চৌধুরী, বিচারপতি রাজিক আল জলিল, বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী, বিচারপতি এম ইকবাল কবির, বিচারপতি মো. সেলিম ও বিচারপতি মো. সোহরাওয়ারদী।
২০১৫ সালের ১২ ফেব্রুয়ারি অতিরিক্ত বিচারপতি হিসেবে ১০ জন শপথ নিয়েছিলেন। এর মধ্যে বিচারপতি ফরিদ আহমদ শিবলী স্থায়ী বিচারপতি থেকে বাদ পড়েছেন। আরেক বিচারপতি জে এন দেব চৌধুরী মারা গেছেন।

