ঢাকাWednesday , 8 February 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আদালতের প্রশ্ন : ট্রাম্পের নিষেধাজ্ঞা মুসলিমবিরোধী কি না

Link Copied!

Donald-Trumpআন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের একটি আপিল কোর্ট জানতে চেয়েছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞা মুসলিমবিরোধী ও মুসলিমদের বিরুদ্ধে বৈষম্যমূলক কি না। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের নবম সার্কিট কোর্ট অব আপিলসে ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞা পুনর্বহালের আপিলের শুনানি হয়। তিন সদস্যের আপিল বেঞ্চ ট্রাম্প প্রশাসন ও ভ্রমণ নিষেধাজ্ঞা রোধের পক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক শোনেন।
প্রায় এক ঘণ্টাব্যাপী এই শুনানির সময় আদালত জানতে চান, সাত মুসলিম দেশের নাগরিকরা যুক্তরাষ্ট্রের জন্য হুমকি- ভ্রমণ নিষেধাজ্ঞা জারির আগে ট্রাম্পের জাতীয় নিরাপত্তা প্রশাসন তথ্যপ্রমাণের ভিত্তিতে তা নিশ্চিত হয়েছে কি না।
সার্কিট কোর্ট অব আপিলসের বিচারক রিচার্ড ক্লিফটন ওয়াশিংটন ও মিনেসোটার অ্যাটর্নি জেনারেলকেও কড়া প্রশ্ন করেন। তারা ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞার বিরুদ্ধে চ্যালেঞ্জ করেন। ক্লিফটন জানতে চান, সিয়াটলের বিচারকের নিষেধাজ্ঞা রোধ করার রায় অযথার্থ কি না।
সান ফ্রান্সিসকোর নবম সার্কিট কোর্ট শুনানি শেষে জানান, যত শিগগির সম্ভব এ নিয়ে রায় দেওয়া হবে। মঙ্গলবার সকালে আদালত জানিয়েছিলেন, এ সপ্তাহে রায় দেবেন কিন্তু শুনানির দিনই রায় দিলেন না তারা।
তবে শেষ পর্যন্ত এই মামলা সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়াবে বলে মনে করা হচ্ছে। ২৭ জানুয়ারি প্রেসিডেন্ট ট্রাম্প সাত মুসলিমপ্রধান দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা জারি করেন। বন্ধ ঘোষণা করা হয় শরণার্থী কার্যক্রমও। তবে ট্রাম্পের নির্বাহী আদেশের ব্যাখ্যায় পরে বলা হয়, ইরাক, ইরান, সিরিয়া, ইয়েমেন, সুদান, লিবিয়া ও সোমালিয়ার খ্রিষ্টানরা সংখ্যালঘুর মর্যাদা পাবে।
মঙ্গলবারের শুনানিতে নিষেধাজ্ঞার বিপক্ষের আইনজীবীরা বিষয়টিকে বৈষম্যমূলক বলেছেন। প্রেসিডেন্ট ট্রাম্প নির্বাচনী প্রচারের সময় যুক্তরাষ্ট্রে মুসলিমদের প্রবেশ নিষিদ্ধ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। সাত দেশের ওপর এ নিষেধাজ্ঞা তার প্রতিশ্রুতির প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।