ঢাকাWednesday , 8 February 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মার্কিন দুর্নীতির সত্যিকার চেহারা দেখিয়েছেন ট্রাম্প

Link Copied!

khominiআন্তর্জাতিক ডেস্ক : ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমেরিকার দুর্নীতির আসল চেহারাটা দেখিয়ে দিয়েছেন। সম্প্রতি ইরানের ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে ট্রাম্পের হুঁশিয়ারির প্রতিক্রিয়ায় মঙ্গলবার তেহরানে সেনা কমান্ডারদের এক বৈঠকে তিনি এ কথা বলেন ।
ট্রাম্পের হুমকি ইরানিদের ভয় দেখাতে পারেনি উল্লেখ করে খামেনি বলেন, ‘ট্রাম্পকে ধন্যবাদ জানানো উচিত এই কারণে যে, তিনি তার বক্তব্যের মাধ্যমে আমেরিকার সত্যিকার চেহারা দেখিয়ে দিয়েছেন।’ তিনি বলেন, ‘আমেরিকার রাজনৈতিক, অর্থনৈতিক, নৈতিক ও সামাজিক দুর্নীতি নিয়ে গত ৩০ বছর ধরে আমরা যেসব কথা বলে আসছি, ট্রাম্প তার নির্বাচনী প্রচারণার সময় ও পরবর্তীতে সে বিষয়গুলোকেই নিশ্চিত করেছেন।’
গত ২৯ জানুয়ারি ইরানের ক্ষেপণাস্ত্র পরীক্ষার জবাবে ট্রাম্প বলেছিলেন, ‘ইরান আগুন নিয়ে খেলছে।’ এরপরই তিনি ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেন। ইরানের সর্বোচ্চ এই নেতা হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘কোনো শত্রুই ইরানি জাতিকে অচল করতে পারবে না। ডোনাল্ড ট্রাম্প বলছেন আমাকে ভয় কর। কিন্তু না, ইরানের জনগণ তার এ বক্তব্যের জবাব দেবে ১০ ফেব্রুয়ারি এবং হুমকির জবাবে ইরানের জনগণ কী ধরনের অবস্থান গ্রহণ করে তা সেদিন দেখিয়ে দেবে।’