ঢাকাWednesday , 8 February 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পুঁজিবাজারে সূচকের উত্থান

Link Copied!

stock-dseঅর্থনৈতিক প্রতিবেদক : সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার দেশের উভয় পুঁজিবাজারে মূল্যসূচকের ব্যাপক উত্থান হয়েছে। লেনদেনেও গতি ফিরেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার মূল্যসূচকের উত্থানে লেনদেন চলছে। আজ লেনদেনে অংশ নেওয়া বেশির ভাগ শেয়ারের দর বেড়েছে। এদিন বেলা সাড়ে ১১টা পর্যন্ত ডিএসইতে ২৯১ কোটি ৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, এই সময়ে ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ২৯১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ২৫২টির, কমেছে ২৮টির এবং অপরিবর্তিত রয়েছে ১১টির শেয়ার দর।
এদিকে ডিএসইএক্স বা প্রধান মূল্যসূচক ৬৪ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪৫৬ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ১১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২৭২ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ১৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৯৮৩ পয়েন্টে।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে। লেনদেনের প্রথম ঘণ্টায় সিএসইতে ১৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।
সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ১৮৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ৮২৯ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ১৭০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৪৩টির, কমেছে ১৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৮টির।