ঢাকাTuesday , 7 February 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ চলবে না

Link Copied!

Dhaka-hokarনিজস্ব প্রতিবেদক : পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ বন্ধের দাবি জানিয়েছেন বাংলাদেশ হকার্স ইউনিয়নের নেতারা। তারা বলেছেন, পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ করা যাবে না। মঙ্গলবার বেলা ১২টার দিকে রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের সামনে ‘হকার উচ্ছেদ বন্ধের দাবিতে’ এক সমাবেশে নেতারা এ কথা বলেন।
সংগঠনের নেতার বলেন, পৃথিবীর প্রতিটি দেশেই হকার আছে। উচ্ছেদ করলে তারা কী খাবে? তাই ফুটপাতে হকারদের বসতে দিতে হবে।
এ সময় তারা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকনকে উদ্দেশ্য করে বলেন, ‘মেয়র মাথা গরম করে আমাদের উচ্ছেদ করে বেকার করে দিয়েছে। এর ফলে আমাদের জীবন-জীবিকা সংকটে পড়েছে। ছেলে-মেয়েদের স্কুলে ভর্তি করতে পারিনি আমরা। আমরা আপনাকে বলতে চাই, আপনি মাথা গরম না করে এ অবস্থার সমাধান করুন।’
এ সময় নেতারা ছয় সদস্যের কমিটি গঠন করে তাদের মাধ্যমে হকারদের তালিকা তৈরি করে তাদের পুনর্বাসনেরও দাবি জানান। নেতারা বলেন, ‘আমরা সবসময় বিভিন্ন মহলের নির্যাতন সহ্য করে ব্যবসা করে আসছি। কোনো ব্যবস্থা না করে এভাবে অন্যায়ভাবে উচ্ছেদ করলে হকাররা ঘরে বসে থাকবে না। ঢাকাসহ সারা দেশের সব হকারদের নিয়ে আন্দোলন গড়ে তুলা হবে বলেও সমাবেশ থেকে হুঁশিয়ারি দেন বক্তারা।
সমাবেশ শেষে একটি মিছিল নিয়ে প্রেসক্লাব থেকে কদম ফোয়ারা হয়ে বাংলাদেশ ব্যাংকের সামনে গিয়ে শেষ হয়। হকার্স সমন্বয় পরিষদের সমন্বয়কারী আবুল হোসেনের সভাপতিত্বে সমাবেশে আরো উপস্থিত ছিলেন হকার্স নেতা আবদুল হাসিম করিম, ছিন্নমূল হকার্স সমিতির সভাপতি কামাল সিদ্দিকি, হকার ইউনিয়নের উপদেষ্টা সেকান্দার হায়াত প্রমুখ।