ঢাকাMonday , 17 November 2014
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাবি শিক্ষক হত্যায় জাবিতে মানববন্ধন

Link Copied!

Jabiজাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক ড. শফিউল ইসলাম (লিলন) হত্যাকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি)  শিক্ষক সমিতি।
সোমবার সকাল এগারোটায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশে এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়।
জাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. ফরিদ আহমেদের সভাপতিত্বে এ মানববন্ধনে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম, উপ উপাচার্য অধ্যাপক আবুল হোসেন, কোষাধ্যক্ষ আবুল খায়েরসহ  অর্ধশতাধিক শিক্ষক অংশগ্রহণ করে।
মানববন্ধনে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম বলেন, ‘নিকৃষ্ট এ হত্যাকাণ্ডের জন্য আমরা মর্মাহত, আমরা আমাদের কর্মসূচির মাধ্যমে প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী, বিচার বিভাগ ও বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে সুষ্ঠ তদন্তের মাধ্যমে অপরাধিদের শাস্তির দাবি জানাচ্ছি।’
উপ উপাচার্য অধ্যাপক আবুল হোসেন এ হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, ‘ইতোপূর্বে  রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আরও দুই জন শিক্ষকে হত্যা করা হয়েছে। এ ঘটনা যাতে পুনরাবৃত্তি না হয় সে জন্য অপরাধিকে শনাক্ত করে কঠোর শাস্তি দেবার দাবি জানাচ্ছি।’
এ মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বঙ্গবন্ধুর আদর্শের শিক্ষক সমাজের আহ্বায়ক অধ্যাপক আমির হোসেন, জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের আহ্বায়ক অধ্যাপক শামসুল আলম সেলিমসহ প্রমুখ।