ঢাকাMonday , 6 February 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রিমিয়ার লিগে ইব্রার রেকর্ড

Link Copied!

IBRAHIMOBICস্পোর্টস ডেস্ক : প্যারিস সেইন্ট জার্মেই থেকে ইংলিশ প্রিমিয়ার লিগে এসে নতুন ইতিহাস গড়লেন জালাতান ইব্রাহিমোভিচ। বয়স্ক ফুটবলার হিসেবে ইংলিশ লিগে এক মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ড এখন তার দখলে।
বয়স ৩৫ এর কোটায় পড়লেও পারফরম্যান্সে এখনো বয়সের ছাপ পড়েনি ইব্রার। মৌসুমের শুরুতে ইংলিশ লিগের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিয়ে দারুণ ছন্দে রয়েছেন তিনি। একের পর এক ম্যাচে গোল করে নিজের সেরাটা জানান দিয়ে চলছেন সুইডিশ এ তারকা।
গতকাল রাতে ইংলিশ লিগে বর্তমান লিগ চ্যাম্পিয়ন লেস্টার সিটির বিপক্ষে ৩-০ ব্যবধানে জয় পেয়েছে ম্যানইউ। ম্যানইউর ওই জয়ে একটি গোল করেছেন ইব্রা। এই গোলের মধ্য দিয়ে চলতি মৌসুমে তার গোল দাঁড়াল ১৫টিতে। আর ইংলিশ লিগে এক মৌসুমে বয়স্ক ফুটবলার হিসেবে সবচেয়ে বেশি গোল করে রেকর্ড গড়লেন তিনি। ৩৫ বছর ১২৫ দিন বয়সি ইব্রা ১৫ গোলে রেকর্ড গড়তে ম্যানইউর হয়ে ম্যাচ খেলেছেন ২৪টি।