ঢাকাMonday , 17 November 2014
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শাবির ৪ ছাত্রলীগ কর্মীর বহিষ্কারাদেশ প্রত্যাহার

Link Copied!

Sabiসিলেট প্রতিনিধি : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের চারজন নেতাকর্মীর সাময়িক বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সোমবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার মুহাম্মদ ইশফাকুল হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
রেজিস্টার মুহাম্মদ ইশফাকুল হোসেন জানান, গত ২১ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের এক সহকারী প্রক্টরকে লাঞ্চিত করার অভিযোগে তাদের বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছিল। একই দিন ঘটনা তদন্তে পরিসংখ্যান বিভাগের অধ্যাপক জাকির হোসেনকে প্রধান করে এক সদস্যের একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছিল।
তিনি আরোও জানান, তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের ফুড কোর্টের সামনে সংগঠিত ঘটনার জন্য গত ২১ অক্টোবর এক অফিস আদেশের মাধ্যমে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িকভাবে বহিষ্কৃত চার জন ছাত্র- পরিসংখ্যান বিভাগের মো. মেহেদী হাসান, ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি বিভাগের আরিফুল হক সনি, সমাজ বিজ্ঞান বিভাগের মো. নজরুল ইসলাম ও একই বিভাগের মো. খলিলুল রহমানের সাময়িক বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।