ঢাকাMonday , 6 February 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পুরনো সিস্টেমে জিমেইল চলবে না

Link Copied!

Gmailনিজস্ব ডেস্ক : যারা পুরনো উইন্ডোজ এক্সপি, ভিস্তা ও গুগল ক্রোমের মাধ্যমে জিমেইল ব্যবহার করেন, তারা ৮ ফেব্রুয়ারি থেকে হয়তো আর জিমেইল ব্যবহার করতে পারবেন না। কেননা, ওই দিন থেকে এসব অপারেটিং সিস্টেমে জিমেইল সমর্থন করবে না।
গুগল কর্তৃপক্ষ বলছে, যারা ডেস্কটপ বা ল্যাপটপে এখনও উইন্ডোজ এক্সপি কিংবা ভিস্তা ব্যবহার করেন, তারা ৮ ফেব্রুয়ারি থেকে গুগল ক্রোমের মাধ্যমে জিমেইল অ্যাকাউন্ট খুলতে পারবেন না। কারণ, ওইদিন থেকে ক্রোম ব্রাউজার ভার্সন ৫৩ কিংবা তার আগের ভার্সনে জিমেইল কাজ করবে না।
গুগল কর্তৃপক্ষ জানিয়েছে, ক্রোমের ৫৫ সংস্করণে কয়েকটি গুরুত্বপূর্ণ নিরাপত্তা প্যাঁচ আপগ্রেড করা হয়েছে। ৮ ফেব্রুয়ারি থেকে পুরনো সংস্করণের ক্রোম ব্যবহারকারীরা তাদের জিমেইলের ওপরে একটি ব্যানার দেখতে পাবেন। জিমেইলের নিরাপত্তার কারণে তাদের এ সিদ্ধান্ত নিতে হয়েছে।
মাইক্রোসফট যেহেতু এক্সপি ও ভিস্তা থেকে সমর্থন সরিয়ে নিয়েছে, তাই এ দুটি অপারেটিং সিস্টেম ব্যবহারকারীদের আরো নিরাপদ অপারেটিং সিস্টেম ব্যবহার করতে হবে।
গুগল আরো জানিয়েছে, চলতি বছর এই দুই ভার্সনে জিমেইল সমর্থন পাওয়া গেলেও ব্যবহারকারীদের ফিরে যেতে হবে সেই পুরনো এইচটিএমএল ভার্সনে। তাছাড়া থার্ড-পার্টি ব্রাউজারের মাধ্যমেও জিমেইল অ্যাকাউন্ট চলবে। তবে তা হবে বেশ ঝুঁকিপূর্ণ। এক্ষেত্রে গুগলের পরামর্শ, যত তাড়াতাড়ি সম্ভব অপারেটিং সিস্টেম আপগ্রেড করে নিতে হবে।