ঢাবি প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় বিজনেস স্টাডিজ অনুষদের এমবিএ (ইভিনিং) প্রোগ্রামে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।
সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.du.ac.bd) ফল পাওয়া যাচ্ছে
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদেরকে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র, প্রার্থীর শিক্ষাগত যোগ্যতার সব মূল সনদপত্র এবং অভিজ্ঞতা সনদের মূল সনদপত্রসহ আগামী ২২ ও ২৩ নভেম্বর বিজনেস স্টাডিজ অনুষদের ডিনের কার্যালয়ে মৌখিক পরীক্ষার জন্য উপস্থিত থাকতে পরামর্শ দেয়া হয়েছে।
উল্লেখ্য, গত ৩১ অক্টোবর এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

