ঢাকাSunday , 5 February 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

করনের নতুন সিনেমায় শাহরুখ-রণবীর!

Link Copied!

Shahrukh_Ranbirবিনোদন ডেস্ক : গত অক্টোবরে মুক্তি পেয়েছে করন জোহর পরিচালিত সিনেমা অ্যায় দিল হ্যায় মুশকিল। তারকাবহুল সিনেমাটিতে অভিনয় করেছিলেন রণবীর কাপুর, ঐশ্বরিয়া রাই বচ্চন, আনুশকা শর্মা। শোনা যাচ্ছে, এবার আরো একটি তারকাবহুল সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন এ নির্মাতা।
দুই ভাইয়ের একই মেয়ের প্রেমে পড়ার গল্প নিয়ে নির্মিত হবে সিনেমাটি। এতে অভিনয় করবেন শাহরুখ খান ও রণবীর কাপুর। সিনেমায় দুই ভাইয়ের চরিত্রে অভিনয় করবেন তারা। প্রকাশিত প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ভারতীয় একটি সংবাদমাধ্যম।
একটি সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, সিনেমাটিতে প্রধান নারী চরিত্রে ভাবা হচ্ছে দীপিকা পাড়ুকোনকে। তবে বর্তমানে করনের পছন্দের তালিকায় আরো রয়েছেন ক্যাটরিনা কাইফ। তাই দুজনের একজনকে দেখা যেতে পারে এ সিনেমায়। শেষ পর্যন্ত শাহরুখ-রণবীরের সঙ্গে কাকে রোমান্স করতে দেখা যাবে তার অপেক্ষায় দর্শক।
এর আগে শোনা গিয়েছিল, শাহরুখ খান ও ঐশ্বরিয়া রাই বচ্চনকে নিয়ে একটি সিনেমা নির্মাণ করবেন করন জোহর। কিন্তু শেষ পর্যন্ত এ গুঞ্জন সত্য নয় বলে জানান এ নির্মাতা।