ঢাকাSunday , 5 February 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভারতকে টপকে তিনে নিউজিল্যান্ড

Link Copied!

new-zealandস্পোর্টস ডেস্ক : বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ সিরিজ ২-০ ব্যবধানে জিতে নিয়েছে নিউজিল্যান্ড। ঘরের মাঠে টানা দ্বিতীয় সিরিজ জয়ের পুরস্কার পেল কিউইরা। আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে একধাপ এগিয়েছে কেন উইলিয়ামসনের দল। এক ধাপ উন্নতিতে তৃতীয় স্থানে উঠে এসেছে নিউজিল্যান্ড। নিউজিল্যান্ড ঘরের মাঠে আধিপত্য দেখানোয় কপাল পুড়েছে বিরাট কোহলির টিম ইন্ডিয়ার। এক ধাপ অবনমন হয়ে র‌্যাঙ্কিংয়ে চারে অবস্থান করছে ভারত। প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়নদের পর র‌্যাঙ্কিংয়ের পরবর্তী স্থানগুলোতে আছে ইংল্যান্ড, শ্রীলঙ্কা, বাংলাদেশ, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তান।
১১৮ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে আছে অস্ট্রেলিয়া। দুইয়ে থাকা দক্ষিণ আফ্রিকার রেটিং পয়েন্টও ১১৮। ঘরের মাঠে শ্রীলঙ্কাকে ৫-০ ব্যবধানে হারাতে পারলে অস্ট্রেলিয়াকে টপকে শীর্ষে উঠে যাবে প্রোটিয়ারা। দক্ষিণ আফ্রিকার শীর্ষে যাওয়ার সুযোগও আছে। পাঁচ ম্যাচ সিরিজের প্রথম তিনটি জিতেছে এবিডি ভিলিয়ার্সের দল। শেষ ২ ম্যাচ জিতলেই হোয়াইটওয়াশ শ্রীলঙ্কা। তখন সিংহাসনে বসবে দক্ষিণ আফ্রিকা।