ঢাকাSunday , 5 February 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

২০ ওভারে ২১৪ রান করেও হারল বাংলাদেশ

Link Copied!

bdVSengস্পোর্টস ডেস্ক : ভারতে চলছে ব্লাইন্ড টি-টোয়েন্টি বিশ্বকাপ। বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট দল খেলছে এই বিশ্বকাপে। রোববার নিজেদের সপ্তম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামে মালেক-জয়রা।
নির্ধারিত ২০ ওভারে ২১৪ রান করেও জয় পায়নি বাংলাদেশ। হেরে গেছে ৫ উইকেটের ব্যবধানে। বাংলাদেশের ছুড়ে দেওয়া ২১৫ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে ইংল্যান্ড ব্লাইন্ড ক্রিকেট দল ১২ বল হাতে রেখে ৫ উইকেটে হারিয়ে জয় তুলে নেয়।
সপ্তম ম্যাচে বাংলাদেশের এটা দ্বিতীয় হার। প্রথম ম্যাচে ভারতের কাছে হারার পর টানা পাঁচ ম্যাচ জিতেছিল বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট দল। ইংল্যান্ডের এটা তৃতীয় জয়। ছয় ম্যাচে মাঠে নেমে তিনটিতে জিতেছে তারা, হেরেছে অপর তিনটিতে।
রোববার সকালে বাংলাদেশ প্রথমে ব্যাট করতে নামে। আজও আব্দুল মালেক ব্যাট হাতে ২৬ বলে ৫১ রানের ঝোড়ো ইনিংস খেলেন। তার সঙ্গে মহসিন হোসেন জয় ৩৬ বলে খেলেন ৫৬ রান করেন। এ ছাড়া আব্দুল্লাহ জবির করেন ৩৯ রান। তাতে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২১৪ রানের সংগ্রহ পায় বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট দল।
জবাবে ব্যাট করতে নেমে পিটার ব্লুয়েটের ৬৮, ম্যাথিউ জেমন পেজের ৫৪ ও এডওয়ার্ড জেমস হোসেলের ৩৬ রানে ভর করে ১৮ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের বন্দরে নোঙর করে ইংল্যান্ড। বল হাতে বাংলােেশর আরিফ উল্লাহ ও মাহমুদ রশিদ ১টি করে উইকেট নেন।
মঙ্গলবার ৭ ফেব্রুয়ারি পাকিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। এরপর ৮ ফেব্রুয়ারি নিজেদের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট দল। শেষ দুটি ম্যাচে বাংলাদেশকে কঠিন পরীক্ষাই দিতে হবে। সেক্ষেত্রে আজ ইংল্যান্ডের বিপক্ষে জয় তুলে রাখতে পারলে সেমিফাইনালে যাওয়ার পথটি সুগম করে রাখতে পারত।
পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা চারটি দল সেমিফাইনাল খেলবে। ১০ ও ১১ ফেব্রুয়ারি সেমিফাইনাল এবং ১২ ফেব্রুয়ারি ফাইনাল অনুষ্ঠিত হবে।