ঢাকাSaturday , 4 February 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বরিশালে নববধূর লাশ উদ্ধার

Link Copied!

Dead bodyবরিশাল প্রতিনিধি : বরিশালের বানারীপাড়া থেকে নিলুফা বেগম (২০) নামে এক নববধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত ১১টার দিকে উপজেলার নরুত্তমপুর গ্রামের একটি মাঠ থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় ওই নববধূর স্বামী, শ্বশুর, শাশুড়ি, দেবর, ননদ ও ননদের স্বামীকে আটক করেছে পুলিশ।
নিলুফা বেগম বানারীপাড়া উপজেলার বেতাল আহমাদাবাদ গ্রামের শাহীনের স্ত্রী। তার বাপের বাড়ি সদর উপজেলার চরকাউয়া গ্রামে। দুই মাস আগে শাহীনের সঙ্গে তার বিয়ে হয়। শনিবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) ফারুক উল ইসলাম জানান, গৃহবধূর লাশের সুরাতহাল রিপোর্ট অনুযায়ী তার গলায় ফাঁসের চিহ্ন রয়েছে। তবে তিনি নিজে গলায় ফাঁস দেননি তা নিশ্চিত হওয়া গেছে। কেননা পরিত্যক্ত অবস্থায় লাশটি উদ্ধার করা হয়েছে। এ কারণেই নববধূর স্বামী শাহীন, শ্বশুর, শাশুড়ি, দেবর, ননদ ও ননদের স্বামীকে আটক করা হয়েছে। রাতভর তাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এখন পর্যন্ত তাদের কাছ থেকে কোনো তথ্য পাওয়া যায়নি।
নিলুফার বড় ভাই মো. হারুন অর রশিদ জানান, শুক্রবার দুপুরে নিলুফা কাউকে কিছু না বলে শ্বশুর বাড়ি থেকে তার বোনের বাড়ি উপজেলার বাকপুর গ্রামে যান। বিকেলে সেখান থেকে শ্বশুরবাড়ি উদ্দেশে রওনা হয়েছিলেন। কিন্তু সেখানে ফেরা হয়নি নিলুফার।