ঢাকাFriday , 3 February 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ট্রাকচাপায় ইউপি সদস্য নিহত

Link Copied!

Road-Accident-ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় আওয়াল মিয়া (৬৫) নামে এক ইউনিয়ন পরিষদ ( ইউপি) সদস্য নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো দুইজন। শুক্রবার দুপুরে কুমিল্লা-সিলেট মহাসড়কের সদর উপজেলার সুহিলপুরে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে একজনের নাম জানা গেছে। তিনি হলেন সবুজ মিয়া (২০)। তাদের জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত আওয়াল মিয়া উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের ভাটপাড়া গ্রামের বাসিন্দা এবং স্থানীয় ইউপির সদস্য।
সরাইল বিশ্বরোড হাইওয়ে থানার ওসি মো. হুমায়ুন কবির জানান, সিলেট অভিমুখী পণ্যবোঝাই একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আওয়াল মিয়া নিহত হন। এ সময় দুইজন আহত হয়। তাদের জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পরপর ট্রাকসহ চালক পালিয়ে যায়।