ঢাকাFriday , 3 February 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রতিপক্ষের কোদালের কোপে গৃহবধূর মৃত্যু

Link Copied!

Gaibandhaগাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের কোদালের কোপে শাহিনুর বেগম (২৬) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর ১টার দিকে উপজেলার তালুক কানুপুর ইউনিয়নের দেবপুর গ্রামে এ ঘটনা ঘটে। শাহিনুর ওই গ্রামের প্রবাসী লিচু মিয়ার স্ত্রী।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ সুব্রত কুমার সরকার জানান, শাহিনুর বেগমের সঙ্গে জমি নিয়ে একই গ্রামের আনার মিয়ার বিরোধ চলে আসছিল। দুপুরে আনার মিয়া বিরোধীয় জমিতে পানি দিতে গেলে শাহিনুর বেগম বাঁধা দেন। এক পর্যায়ে আনার মিয়া তার হাতে থাকা কোদাল দিয়ে শাহিনুরের মাথায় কোপ দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।