ঢাকাFriday , 3 February 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কক্সবাজারে দুপক্ষের সংঘর্ষে নিহত ২

Link Copied!

Songhorsho Bograকক্সবাজার প্রতিনিধি : কক্সবাজার সদরে জমিসংক্রান্ত বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের নাপিতখালী হ্নীলা পাড়ায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন হ্নীলা পাড়ার আবুল কাশেমের ছেলে মোহাম্মদ শাহজালাল (২৪) ও একই এলাকার মৃত আলী আকবরের ছেলে মহি উদ্দিন (২৩)।
স্থানীয়দের বরাত দিয়ে কক্সবাজার সদর থানার পরিদর্শক (তদন্ত) বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, নিহত শাহজালালের পরিবারের সঙ্গে নিহত মহি উদ্দিনের পরিবারের বসত ভিটার জমি নিয়ে বিরোধ ছিল। এর জেরে দুপুরে হ্নীলা পাড়া খেলার মাঠসংলগ্ন এলাকায় স্থানীয় বাজার থেকে তেলের জার নিয়ে ফেরার পথে শাহজালালের ওপর মহি উদ্দিন দলবলসহ হামলা চালায়।
খবর পেয়ে শাহজালালের স্বজনরা ঘটনাস্থলে এলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে শাহজালাল ও মহি উদ্দিন গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পথে শাহজালাল এবং চিকিৎসাধীন অবস্থায় মহি উদ্দিনের মৃত্যু হয়। তিনি বলেন, ‘শাহজালাল উপর্যুপরি ছুরিকাঘাতে এবং মহি উদ্দিন লাঠিসোটার আঘাতে নিহত হয়েছেন।’ এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।নিহতদের লাশ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রয়েছে বলেও জানান তিনি।