ঢাকাMonday , 17 November 2014
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শচীনকে তাড়া দিচ্ছেন কোহলি!

Link Copied!

virat-Sachinস্পোর্টস ডেস্ক : রঙিন পোশাকের ক্রিকেটে দেশের মাটিতে ঔদ্ধত্য দেখিয়ে শ্রীলঙ্কাকে ৫-০ ব্যবধানে গুড়িয়ে দিয়েছে বিরাট কোহলির ভারত। সাথে সাথে পাড়ার ক্রিকেটের মতো অসংখ্য রেকর্ডও বাগিয়ে নিয়েছে দু দলের ক্রিকেটাররা। এই তালিকায় আছেন বিরাট কোহলি, রোহিত শর্মা ও অ্যাঞ্জেলো ম্যাথুসরা। এর মাঝেই ক্যাপ্টেনস নকের জন্য আলাদা করে বলতে হবে কোহলির কথা। দারুণ একটি রেকর্ড নিজের করে নিতে কিংবদন্তি শচীন টেন্ডুলকারকে তাড়া দিচ্ছেন দিল্লির ক্ষ্যাপাটে তরুণ।
৫০ ওভারের ক্রিকেটে প্রতিপক্ষের ছুঁড়ে দেয়া লক্ষ্য তাড়ায় সবচেয়ে বেশি সেঞ্চুরি ভারতের শচীন টেন্ডুলকারের। রান চেজ করতে নেমে দলকে জয়ের কক্ষপথে রাখতে ১৭টি সেঞ্চুরি উপহার দিয়েছেন মাস্টার ব্লাস্টার। এর মধ্যে ১৪বারই জয় নিয়ে মাঠ ছেড়েছে তার দল। পক্ষান্তরে পরে ব্যাট করে প্রতিপক্ষের রান দূর্গে আঘাত হানতে বিরাট কোহলি তার ১৪৬ ওয়ানডের ক্যারিয়ারে ১৪বার শতরান করার কৃতিত্ব দেখান। এর মধ্যে মাত্র একবার বিফলে গেছে তার সেঞ্চুরি।
দুই ভারতীয় ব্যাটসম্যানের পর প্রতিপক্ষের রান তাড়ায় তৃতীয় সর্বোচ্চ সেঞ্চুরি ক্যারিবিয়ান দানব ক্রিস গেইলের। ১৯৯৯ সাল থেকে চলতি মৌসুম পর্যন্ত রান চেজে ১১ বার শতক হাঁকান বিস্ফোরক জ্যামাইকান। তালিকায় তারপরই আছে ‘মাতারা হারিকেন’ সনাথ জয়সুরিয়ার নাম। একই পরিস্থিতিতে ১০টি শতক আছে সাবেক লঙ্কান ক্রিকেটারের। সমান সংখ্যক কৃতিত্ব আছে পাকিস্তানের সাঈদ আনোয়ারেরও।