ঢাকাThursday , 2 February 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গাইবান্ধায় আসামি পলায়ন : ৬ পুলিশ সদস্য প্রত্যাহার

Link Copied!

Gaibandhaগাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধায় পুলিশ ভ্যান থেকে শাকিল মিয়া (২৭) নামে এক আসামি পালানোর ঘটনায় ছয় পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। এদের মধ্যে দুজন এটিএসআই ও চারজন কনস্টেবল। তারা গাইবান্ধা জেলা জজ আদালতে দায়িত্বরত ছিলেন।
বুধবার রাত ১২টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার ফারুক আহম্মেদ ৬ পুলিশ সদস্যকে প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সুপার ফারুক আহম্মেদ জানান, সোমবার রাতে জেলার গোবিন্দগঞ্জ উপজেলার চর কোচামারি গ্রামের সাজু মিয়ার ছেলে শাকিলকে ইয়াবাসহ আটক করে পলাশবাড়ী থানার পুলিশ। শাকিলকে মঙ্গলবার বিকেলে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সন্ধ্যায় তাকে কারাগারে নেওয়ার পথে এ ঘটনা ঘটে। শাকিলকে গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।