ঢাকাThursday , 2 February 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঝিনাইদহে পিস্তল-গুলিসহ পৌর কাউন্সিলর আটক

Link Copied!

armsঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের কোটচাঁদপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রেজাউল ইসলাম পাঠানকে (৩৫) পিস্তল, গুলি ও ইয়াবাসহ আটক করেছে গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার সকালে কোটচাঁদপুর উপজেলা শহরের আখ সেন্টার এলাকা থেকে তাকে আটক করা হয়। রেজাউল ইসলাম শহরের আদর্শপাড়ার মৃত মমিন মণ্ডলের ছেলে।
ঝিনাইদহ গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক মাহবুল করিম জানান, গোপন খবরের ভিত্তিতে কোটচাঁদপুর আখ সেন্টার এলাকায় অভিযান চালিয়ে কাউন্সিলর রেজাউল ইসলামকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি চালিয়ে একটি পিস্তল, ৪ রাউন্ড গুলি ও ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।