ঢাকাThursday , 2 February 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় নৈশপ্রহরী নিহত

Link Copied!

Dead Bodyমানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় সড়ক দুর্ঘটনায় শাহাদাত হোসেন (৬০) নামে এক নৈশপ্রহরী নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে বাসস্ট্যান্ড এলাকার মুক্তিযোদ্ধা মার্কেটের সামনে এ দুর্ঘটনা ঘটে। শাহাদাত হোসেনের বাড়ি মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায়।
হাইওয়ে পুলিশের এসআই আলমগীর হোসেন জানান, ভোরে রাস্তা পার হওয়ার সময় ট্রাকচাপায় শাহাদাত হোসেন নিহত হয়েছেন। দেড় বছর ধরে তিনি ওই মার্কেটের নৈশপ্রহরী হিসেবে দায়িত্ব পালন করছিলেন। লাশ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।