ঢাকাMonday , 17 November 2014
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফিরলেন স্টার্ক-কামিন্স, জনসন বিশ্রামে

Link Copied!

jonsonস্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ তিনটি ম্যাচের জন্য ডাক পেয়েছেন পেসার মিচেল স্টার্ক এবং প্যাট কামিন্স। নির্বাচকরা বিশ্রাম দিয়েছেন মিচেল জনসনকে।
সিরিজের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়া ৩২ রানে এবং দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকা ৩ উইকেটে অসিদের হারিয়ে ঘুরে দাঁড়ায়। তৃতীয় ওয়ানডেটি হবে ক্যানবেরায়, ১৯ নভেম্বরে।
২০১২ সালের পর এই প্রথম দলে ফিরলেন ২১ বছর বয়সী কামিন্স। অস্ট্রেলিয়ার হয়ে তিনি একটি টেস্ট, পাঁচটি ওয়ানডে এবং ১৪টি টি-টোয়েন্টি ম্যাচে প্রতিনিধিত্ব করেছেন।
গত সপ্তাহেই ২০১৪ সালের বর্ষসেরার ক্রিকেটারের পুরস্কার জিতেছেন জনসন। পার্থে প্রোটিয়াদের বিপক্ষে প্রথম দুটি ম্যাচও খেলেছেন তিনি। কিন্তু নির্বাচকরা তাকে বিশ্রাম দিয়েছেন ভারত সিরিজের কথা ভেবে। আগামী ৪ ডিসেম্বর ব্রিসবেনে শুরু হবে চার টেস্ট সিরিজের প্রথমটি।