ঢাকাMonday , 17 November 2014
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আগামী বছর পাক-ভারত সিরিজ!

Link Copied!

ind-pakস্পোর্টস ডেস্ক : বৈরীতা ভুলে আগামী বছর থেকে আবার শুরু হতে পারে পাকিস্তান ও ভারতের মধ্যকার টিআরপি ছড়ানো ক্রিকেট সিরিজ! হ্যাঁ, ভুল শুনছেন না। রোববার ভারতে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার মোহাম্মদ আবদুল বাসিত ক্রিকেটপ্রেমীদের এমন আশ্বাস বাণীর কথা শোনান।
পাকিস্তানি ওই কূটনৈতিক জানান, ২০২২ সালের মধ্যে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের মধ্যে অন্তত ছয়টি ক্রিকেট সিরিজের আয়োজন করা হবে। কিন্তু বিষয়টিতে কীভাবে নিশ্চিত হলেন পাক ডিপ্লোম্যাট? এই প্রশ্ন উঠতেই পারে। সম্ভবত এর সমাধান আসতে পারে এই তথ্যে যে, দুই সপ্তাহ আগে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান ভারত সফর করেছেন।
তিনি বলেন, ‘ইনশাল্লাহ পরের বছরই দুই দেশের মধ্যে প্রথম সিরিজটি অনুষ্ঠিত হবে।’ এজন্য সম্ভাব্য ভেন্যু হিসেবে উঠে আসছে সংযুক্ত আরব আমিরাতের নাম। প্রসঙ্গত, ২০০৮ সালের মুম্বাই হামলার পর পাকিস্তানের সাথে সব ধরনের ক্রিকেট সিরিজ বন্ধ ঘোষণা করে দেয় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। অভিযোগ, ভয়ংকর ওই হামলায় পাকিস্তানি জঙ্গিদের হাত ছিল। সূত্র: আইএএনএস।