ঢাকাTuesday , 31 January 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

স্কারলেটের বিচ্ছেদ গুঞ্জন নাকি সত্যি

Link Copied!

scarletবিনোদন ডেস্ক : গত বছর অ্যাঞ্জেলিনা জোলি-ব্র্যাড পিট, জনি ডেপ-অ্যাম্বার হার্ডের মতো হলিউডের জনপ্রিয় জুটির সংসারে ভাঙনে অনেক ভক্তই ব্যথিত হয়েছেন। এবার বছরেই শুরুতেই এসে শোনা যায়, লুসি খ্যাত জনপ্রিয় অভিনেত্রী স্কারলেট জোহানসনের ঘর ভাঙার গুঞ্জন।
ফ্রেঞ্চ উদ্যোক্তা রোমেইন ডুরিয়াকের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন স্কারলেট। গত গ্রীষ্ম থেকেই নাকি আলাদা থাকছিলেন এ জুটি। বিয়ের দুই বছরের মাথায় বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন এ দম্পতি। একটি সূত্রের বরাত দিয়ে প্রকাশিত প্রতিবেদনে এমনটাই জানিয়েছে পশ্চিমা একটি সংবাদমাধ্যম। গতকাল, বুধবার সকাল থেকে এ গুঞ্জন শোনা যায়।
তবে ডেইলি মেইলের প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে, স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় নিউ ইয়র্কের সিমন লী গ্যালারিতে একটি প্রদর্শনীতে রোমেইন ডুরিয়াকের সঙ্গে হাজির হন স্কারলেট। এ সময় বেশ হাসি খুশি ছিলেন তারা। ফটোসাংবাদিকদের ক্যামেরার সামনে হাসিমুখে ছবিও তুলেছেন এ জুটি। তাই তাদের বিচ্ছেদের সংবাদ সত্যি কিনা তা নিয়েও সংশয় দেখা দিয়েছে।
২০১২ সালে তাদের প্রথম পরিচয় হয় স্কারলেট জোহানসন এবং রোমেইন ডুরিয়াকের। কিন্তু ২০১৩ সালে বাগদানের আগে পর্যন্ত তাদের সম্পর্কের বিষয়টি প্রকাশ করেননি তারা। এরপর এ দম্পতির কন্যা সন্তান রোজ ডোরথি ডুরিয়াকের জন্মের পর ২০১৪ সালে বিয়ে করেন এ জুটি।
এর আগে অভিনেতা রায়ান রেনল্ডসকে বিয়ে করেছিলেন স্কারলেট জোহানসন। ২০০৮-২০১১ সাল পর্যন্ত টিকেছিল তাদের সংসার। স্কারলেটের সংসার ভাঙনের বিষয়ে এ জুটি বা তাদের মুখপাত্র কেউ এখন পর্যন্ত মন্তব্য করেননি।